মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

কম সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে আপিল করবে ‘রাওয়া’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে কম সাজাপ্রাপ্ত আসামি, যারা সাজা পাননি এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সেদিক বিবেচনা করে আপিলের কথা জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।

আজ (৫ ফেব্রুয়ারি) শনিবার  সকালে রাজধানীর উত্তরায় সিনহার পরিবারের সঙ্গে দেখা করতে যায় রাওয়ার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম। সিনহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মো. কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

রাওয়ার সদস্যরা সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। রায়পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করেন তারা।

রাওয়ার সাধারণ সম্পাদক বলেন, মেজর সিনহা হত্যা মামলায় কম সাজা হওয়া আসামিদের সাজা বৃদ্ধির জন্য উচ্চ আদালতে আপিল করা হবে। রায় নিয়ে সবাই সন্তুষ্ট। তবে সিনহা হত্যার ষড়যন্ত্রে আর কারও ইন্ধন থাকলে তাদের আইনের আওতায় আনার বিষয়টি নিয়ে আইনজীবিদের সঙ্গে পরামর্শ করা হবে। এ বিষয়ে খুব শিগগির আপিল করা হবে।

এই রায় শতভাগ নিশ্চিত করার জন্য রাওয়া কাজ করছে বলেও জানান তিনি।মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, এই রায়ের মধ্যদিয়ে প্রত্যাশা অনেক পূরণ হয়েছে। সিনহাকে হত্যার পর তার চরিত্র হরনের চেষ্টা চলে। তার চরিত্র হরনের মধ্যদিয়ে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই রায়ের মধ্যদিয়ে স্থানীয়দের আত্মতুষ্টি অনেক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com