বুধবার, ০১ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল বাঁশিবাদকের

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক বাঁশিবাদকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন প্যাডবাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান লালমাই হাইওয়ে পুলিশ ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী।

নিহত বাঁশিবাদক মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার ভাড়া বাসায় থাকবেন। আহত প্যাডবাদকের নাম বোরহান উদ্দিন। তাঁর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়। মনির ও বোরহান দুজনই ‘দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লার সদস্য।

সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে কুমিল্লায় ফিরছিলেন। হরিশ্চর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সংগঠনের সদস্য রাসেল দেওয়ান বলেন, মনির ভাই দারুণ বাঁশি বাজাতেন। শো মাতিয়ে রাখতে পারতেন তিনি। কিন্তু তিনি এভাবে চলে যাবেন, ভাবতেও পারিনি।

হাইওয়ে পুলিশের পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দু’জনকে হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com