রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ভেসে যাওয়া নৌকা আনতে গিয়ে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভেসে যাওয়া নৌকা আনতে গিয়ে বিলের পানিতে ডুবে পাহাড়াদারের মৃত্যু হয়েছে।

উপজেলার পাইকেরছড়া ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের উপর অবস্থিত পাইকের ছড়া বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত পাহারাদার মোবারক হোসেন (৬০) এর বাড়ি উপজেলার দক্ষিণ ভরতেরছড়া গ্রামে।আজ বুধবার ১৫ জুন সকাল নয়টার দিকে বিলে জাল ফেলে মোবারকের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার (১৪ জুন) পাহাড়াদার মোবারক হোসেন নিজ বাড়িতে যান। ভাত খাওয়া শেষে রাত নয়টার দিকে বিলে ফিরে এসে মোবারক দেখেন বৃষ্টি ও বাতাসে ঘাটের নৌকা বিলের মাঝখানে চলে গেছে। এ অবস্থায় মোবারক তার গায়ের জামা কাপড় খুলে পাড়ে রেখে সাতার কেটে নৌকা আনতে যায়। ধারনা করা হচ্ছে তখনই পানিতে ডুবে সলিল সমাধি হয়েছে মোবারকের। বিলে মোবারকের অনুপস্থিতি দেখে স্থানীয় মানুষ জনের সন্দেহ হয় তিনি পানিতে ডুবে মারা গেছেন। এরপর লোকজন বিলে জাল ফেলে খোজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ বিল থেকে উদ্ধার করে। তিনি আট হাজার টাকা মাসিক বেতনে ওই বিলে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করতেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com