মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

না ফেরার দেশে চলে গেলেন সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাওসুল আজম

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ ফায়ারম্যান গাওসুল আজমের (২৪) মৃত্যুতে গোটা পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। গাউসুলের না ফেরার দেশে চলে যাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

রোববার (১২জুন) ভোর ৩টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাউসুল আজম । মৃত্যুর খবর শুনে যশোরের মনিরামপুরে গ্রামের বাড়িতে শুরু হয় স্বামী, ছেলে, আবার কারও ভাই বা স্বাজন হারানো হ্দয় বিদারক আহাজারি। স্বামীর অকাল মৃত্যুতে নির্বাক হয়ে গেছেন স্ত্রী কাকলী। বিলাপ করতে করতে মা আছিয়া বেগম অজ্ঞান হয়ে যাচ্ছেন। আর বাবার বিরামহীন কান্নায় ভারী হয়ে গেছে গোটা পরিবেশ। শুধু গাউছুলের একমাত্র সন্তান ছয় মাস বয়সী অবুঝ শিশু সিয়াম জানে না যে সে বাবাকে হারিয়েছে।

রোববার দুপুর তিনটায় ঢাকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দপ্তরে গাউসুলের গার্ড অফ অনার ও প্রথম জানাযা শেষে স্বজনরা মরদেহ নিয়ে রওনা হয় গ্রামের বাড়ি যশোরের পথে। রাত সাড়ে ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে গাউসুলের মরদেহ পৌছায় গ্রামের বাড়ি মনিরামপুরের খাটিয়াডাঙায়। গাউসুলের মুখ ঝলসে যাওয়া সত্তেও শেষ দেখা দেখে মনকে সান্তনা দিতে ভিড় জমান এলাকাবাসী ও স্বজনরা। এরপর গাউছুলের মরদেহ নিয়ে যাওয়া হয় খাটুয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। যেখানে জড়িয়ে আছে মনিরামপুরের কৃতি সন্তান গাউছুলের শৈশবের স্কুল জীবনের সৃতি। সেই স্কুল মাঠেই ফায়ার সার্ভিসের বিভাগীয় ও যশোর জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া হয় গার্ড অফ অনার।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের ব্যাক্তিবর্গ। এরপর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে রাত সাড়ে ১২টায় পড়ানো হয় গাউসুলের শেষ জানাযা। জানাযা শেষে গাউসুলের মরদেহ পুনরায় নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে রাতে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় সায়িত করা হয় অগ্নিযোদ্ধা গাউসুলের নিথর দেহ।

মমিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, নিহত গাউসুলের পরিবারের পাশে থেকে পিতৃহারা শিশু সিয়ামকে সু-শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সার্বিক সহোযোগিতা করে যাবো। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com