শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

আলোয় আলোয় প্রকল্পের উদ্যোগে স্বেচ্ছাশ্রম খেলার মাঠ ও রাস্তা নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো প্রকল্পের উদ্যোগে সেচ্ছাশ্রমিদের নিয়ে ডে কেয়ার ও ইসিডি সেন্টারের প্রবেশের রাস্তা নির্মাণ ও খেলার মাঠ করা হয়েছে।

আজ (১২ জুন) রবিবার  সকাল ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা এমসিডা- আলোয় আলো প্রকল্পের উদ্যোগে ও রাজঘাট যুব ও কিশোর, কিশোরী দলের নেতৃত্বে কমিউনিটি জনগনের সেচ্ছাশ্রমে রাজঘাট ইউনিয়নের মাংরা বস্তিতে অবস্থিত ইসিডি ও ডে কেয়ার সেন্টারের প্রবেশের রাস্তাটি শ্রেচ্ছাশ্রমে নির্মাণ ও শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, ইউপি সদস্য মো: সেলিম আহমদ, প্রকল্প সমন্বয়কারী মো: রেজাউল করীম ও প্রকল্প কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, কমিউনিটি প্রমোটার মো: রুহল আমীন ও ডে কেয়ার সেন্টারের কর্মীবৃন্দ।

রাস্তাটি ও খেলার মাঠ নির্মাণে কাজে শ্রম দিয়ে সহযোগিতা করেন শিক্ষার্থীদের অভিভাবক, যুব ও কিশোর -কিশোরী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ। উল্লেখ্য বেসকারী উন্নয়ন সংস্থা এমসিডা আলোয় আলোয় প্রকল্পটি চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডোকো বাংলাদেশ এর সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা বাগান ও হাওর এলাকার শিশু, কিশোর-কিশোরীদের উন্নয়নে পরিচালিত হয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com