বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

সখীপুরে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে আনসার সদস্যদের নির্বাচনের ডিউটি দেওয়ার নামে ঘুষ দূর্নীতিসহ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে। একাধিক লিখিত অভিযোগের তথ্য মতে জানা যায়, বিভিন্ন সময়ে ইউপি নির্বাচনী কেন্দ্র ও পূজামন্ডপে আনসার নিয়োগে প্রত্যেক সদস্যদের কাছ থেকে উৎকোচ নেয়া, বাইসাইকেল বিতরণের নামে ২০০০ টাকা হাতিয়ে নেয়া , কমান্ডার ও সহকারি কমান্ডার নিয়োগ বানিজ‍্যেসহ নানা অভিযোগ তুলে ভুক্তভোগী আনসার সদস‍্যরা মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন।

লিখিত অভিযোগে স্বাক্ষরকারী আনসার ভিডিবি সদস‍্য সবুজ আল মামুন নিউজ টাঙ্গাইলকে বলেন, টাকা না দিলে ডিউটি দেন না। আমি ৬০০ টাকার বিনিময়ে একটি ডিউটি পেয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার কারণে আমাকে জেলহাজতের ভয় দেখাচ্ছেন।

অপর সদস্য রুহুল আমিন বলেন, আমি সাধারণ আনসার সদস‍্য টাকা না দিয়ে ডিউটির কথা বললে ব‍্যাপক গালাগালি করেন। অনিয়মের প্রতিবাদ করলে মামলার ভয় দেখান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস‍্য বলেন, টাকা ছাড়া কেউ সাইকেল পায় নাই। আমি সিরাজুল স‍্যারকে টাকা দিয়ে সাইকেল পাইছি।

কাকড়জান ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা সিরাজ স‍্যারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কমান্ডার বানানো নামে এক আনসারের কাছে টাকা চাওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যা বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উচ্চস্বরে বললে, হ‍্যাঁ আমি অনিয়ম করছি, আমার বিরুদ্ধে পত্রিকায় লিখে যা পারেন করেন বলেই কল কেটে দেন।

এ ব্যাপারে জেলা আনসার ভিডিবি কমান্ড্যান্ট মো.ইব্রাহিম খলিল বলেন, তার বিরুদ্ধে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব‍্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com