সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মুন্ডুমালায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ রমরমা ব্যবসা

রাজশাহীর তানোরে নিষেধাজ্ঞা সত্বেও রমরমা ভাবে চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। এসব প্রতিষ্ঠানের নাম মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার, দি পদ্মা এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আসনারা ক্লিনিক চলছে একই ভাবে। কয়েকদিন আগে সিভিল সার্জন অভিযান দিলে তারা টের পেয়ে পালিয়ে যান। তারপরও বাহিরে তালা লাগিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসা।

এসব ক্লিনিকে রোগী মরার অভিযোগও রয়েছে অহরহ। কিন্তু রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনৈতিক সুবিধার মাধ্যমে এসব প্রতিষ্ঠান চালু করতে দেন বলেও নিশ্চিত হওয়া গেছে। তা না হলে প্রকাশ্যে কিভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে চিকিৎসার নামে করে ব্যবসা।

সরেজমিনে দেখা যায়, তানোর টু মুন্ডুমালা রাস্তার মুন্ডুমালা পুরাতন পুলিশ ফাঁড়ির পূর্ব দিকে মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার নামে কোন অনুমোদন ছাড়াই চলছে। সম্প্রতি জেলা সিভিল সার্জন অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন। অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক তোহিদ পালিয়ে যান। তার পরের দিন থেকে আগের নিয়মেই চলছে।

ডায়াগনস্টিক সেন্টারের বাহিরে বন্ধ ছিল। কিন্তু ডাকতেই এক মহিলা দরজা খুলে দেন। ভিতরে রিসিভ সন ও রোগী বসার কয়েকটি চেয়ার। পরের বিশাল রুমে শিক্ষার্থী বসার অনেক বেঞ্চ। আসেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রকাশ নগর গ্রামের হাজি আব্দুল মালেকের পুত্র তোহিদ।

তিনি জানান, বেঞ্চে বাড়ির মালিক শিক্ষক করিম প্রাইভেট পড়ায়। উপর তালায় সবকিছু আছে। সিভিল সার্জন থেকে অনুমতি নিয়ে ব্যবসা করছি বলে দম্ভোক্তি প্রকাশ করে চলে যান তিনি। জোহরের নামাজ শেষে অনেকে এসে বলেন, কোনদিন ডাক্তার দেখলাম না। অথচ সাইনবোর্ডে কত ডাক্তারের নাম।

এরা অসহায় দরিদ্র মানুষের জীবন নিয়ে খেলা করে। শুধু এই প্রতিষ্ঠান না আসনারা ও পদ্মা নামের আরেক ক্লিনিকেরও একই অবস্থা। এদেরকে কেন সরকারের সংশ্লিষ্ট প্রশাসন জেল দেয় না ও জরিমানা করে না। তারা সমাজের বড় অপরাধী।

জেলা সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনভাবেই এসব প্রতিষ্ঠান চলবে না। মর্মে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com