মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারের জুড়ীতে ৪ ডাকাত আটক, অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনায় ৪ ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে এবং ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

জেলার জুড়ী উপজেলার আমতৈল গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে জুড়ী থানা পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালও উদ্বার করা হয়।

বুধবার (০৮ জুন) জুড়ী থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব সাদেক কাউসার দস্তগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ৪ জুন জুড়ী উপজেলার আমতৈল গ্রামের দুবাই প্রবাসী এক ব্যক্তির বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে প্রবেশ অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় জিয়াউর রহমান জুড়ী থানায় মামলা দায়ের করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর নেতৃত্বে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম, এসআই অনিক দাশ সঙ্গীয় ফোর্সসহ চার ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com