সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

তানোরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা নিয়ে নিচ্ছে হ্যাকাররা

রাজশাহীর তানোরে শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা নিয়ে নিচ্ছেন হ্যাকাররা। এঘটনার প্রতিকার চেয়ে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাযের করেছেন এক শিক্ষার্থীর পিতা।

 

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের পরিতোষ চন্দ্রের মেয়ে তালন্দ বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়া অবস্থায় উপ-বৃত্তির জন্য মনোনিত হলে নগদ এর পক্ষ থেকে স্কুলে গিয়ে উপ-বৃত্তির জন্য তার বাবার মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে দেয়া হয়।

 

৬ ষ্ঠ শ্রেনী থেকে বর্তমানে পুজা ৭ম শ্রেনীতে পড়ছেন। এ অবস্থায তার ক্লাশের অন্যরা উপ-বৃত্তির টাকা পেলেও পুজা উপ-বৃত্তির টাকা পাচ্ছেন না। এ অবন্থায় স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ জানায যে সকলের মত পুজাও নগদ একাউন্টের মাধ্যমে উপ-বৃত্তির টাকা অবশ্যই পাবে।

 

উপ-বৃত্তির জন্য দেয়া পিতার মোবাইল নিয়ে নগদ তানোর অফিসে যোগাযোগ করেন ওই ছাত্রীর পিতা পরিতোষ চন্দ্র। নগদ কর্তৃপক্ষ উপ-বৃত্তির জন্য দেয়া মোবাইল নম্বর যাচাই করে দেখেন উপ-বৃত্তির টাকা ওই একাউন্টে এসেছে।

 

কিন্তু শিক্ষার্থী পুজার উপ-বৃত্তির টাকা ০১৭৪৫-৪২২০০৮ নম্বর একাউন্টে আসা মাত্রই হাাকাররা ০১৯১০-১৭৮৮৪০ নম্বর মোবাইলে দফায় দফায় উপ-বৃত্তির ৪হাজার ৩ শ’ টাকা তুলে নিয়েছেন।

 

এবং দফায় দফায় ০১৮১০১৭৮৮৪০ এই নম্বরে তা ক্যাশ আউট দিয়ে পার করা হয়েছে। সর্বশেষ গত ২২ মে ২২শ’ টাকা ক্যাশ আউট দিয়ে পার করা হয়েছে।

 

ফলে, নিরুপাই পুজার পিতা এর প্রতিকার চেয়ে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com