সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে গৃহায়ণের সেই প্রকৌশলীর স্ত্রীর নামেও দুদকের মামলা

আয়ের কোনো বৈধ উৎস নেই। পুরোপুরি স্বামীর ওপর নির্ভরশীল। এমন এক গৃহবধূর নামে কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই গৃহিণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীতে মামলাটি করা হয়।

 

ওই গৃহিণীর নাম সোমা সাহা (৪৪)। তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর স্ত্রী। সোমা সাহার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

 

এর আগে সোমবার আয়বহির্ভূত ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে পরিমল কুমারের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আমির হোসাইন বাদি হয়ে দুইটি মামলা দায়ের করেন।

 

আমির হোসাইন জানান, পরিমল কুমার কুরীর বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। একই আইনে তাঁর স্ত্রী সোমা সাহার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মামলাটি দায়েরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আদালতে নথিপত্র পাঠানো হয়েছে।

 

দুদকের এজাহারে বলা হয়, সোমা সাহা একজন গৃহিণী। তাঁর আয়ের কোনো বৈধ উৎস নেই। তিনি তাঁর স্বামীর ওপর নির্ভরশীল। সোমা তাঁর স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে নিজে ১ কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং আয়কর নথিতে তা প্রদর্শন করেছেন।

 

এজাহারে আরও বলা হয়, সোমা সাহা অসাদু পন্থা অবলম্বন করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি কমিশন তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com