বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে মোটর গ্যারেজে চুরি করতে গিয়ে ধরা, গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে দিনে দুপুরে মোটর গ্যারেজ থেকে চুরির সময় এক চোরকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
সোমবার (৬ জুন) রাতে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন— নগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকার সাবুরের ছেলে শিমুল (২৫), মালদা কলোনি এলাকার মৃত আজাহার হোসেন লাটুর ছেলে নাইম (২৫) ও বখতিয়ারাবাদ মালদা কলোনি গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে রাজ্জাক (৪২)।
রফিকুল আলম জানান, শনিবার (৪ জুন) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া চালকীপাড়া মোড়ের মোটর গ্যারেজের ম্যানেজার বেল্লাল কাজে গ্যারেজের বাইরে যায়। সুযোগ পেয়ে গ্যারেজ থেকে লোহার প্লেন শিট চুরি করতে আসে আসামি শিমুল ও নাইম। চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে শিমুল ধরা পড়লেও পালিয়ে যায় নাইম।
গ্রেফতার শিমুল জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সে ও নাইম দুজনে মিলে গ্যারেজের লোহার প্লেন শিট চুরি করেছে। একইদিন সে ও পলাতক নাইম মোটর গ্যারেজ থেকে নদীর মাটি খননকারী ড্রেজারের অ্যামপুলার চুরি করে মালদা কলোনির ভাংড়ি দোকানে বিক্রি করেছে। অ্যামপুলার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
পরে গ্যারেজ মালিক বেল্লালের অভিযোগের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মৌসুমী সুলতানা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুন) দিবাুগত রাত আড়াইটার দিকে অভিযান চালায়। এসময় মালদা কলোনির নিজ বাড়ি থেকে আসামি নাইমকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতার শিমুল ও নাইমকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সোমবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় চোরাই মাল ক্রয়কারী রাজ্জাককে গ্রেফতার করা হয়। রাজ্জাক জিজ্ঞাসাবাদে চোরাই মালামাল ক্রয় করার কথা স্বীকার করে ও জানায় ক্রয় করা চোরাই মালামাল অপর ভাংড়ি ব্যবসায়ী আরব আলীর ভাংড়ি দোকানে বিক্রি করেছে। পরবর্তীতে আরব আলীর ভাংড়ির দোকানের গোডাউন থেকে চোরাইমাল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com