সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

পাবনার ফরিদপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (০৬ জুন) ভোরের কোন এক সময় ঘরের আড়ার সাথে মায়ের পরনের শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

রাকিবুল বেরহাওলিয়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে। তার দুই বছর ও ছয় মাসের দুটো মেয়ে রয়েছে। রাকিবুল পেশায় একজন ট্রলি ড্রাইভার ছিলো ।

রাকিবুলের স্ত্রী জানান, ভোরে গাড়ি চালানোর প্রস্তুতি নিচ্ছিল রাকিবুল। এরপর কিভাবে পাশের ঘরে সে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। আমার শাশুড়ি সকালে শাড়ি আনার জন্য ঘরে ঢুকলে ছেলেকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে রাকিবের মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয় ।

পারিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, সম্প্রতি একটি মেয়ের সাথে রাকিবুল পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া-বিবাদ লেগে থাকত। গত তিনদিন আগে সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এ বিষয় নিয়ে রাকিব বিমর্ষ হয়ে পড়ে।

তার স্ত্রী আরোও জানান, গত তিনদিন ধরে খাবার থেকে শুরু করে বাজার পর্যন্ত সে করেনি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় ইউ ডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com