শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

কমলগঞ্জে চা শ্রমিক সন্তানের আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগানের এক চা শ্রমিক সন্তান ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুন) রাত সাড়ে ৯ টায় পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় নিজ ঘরে। আত্মহত্যাকারী গোপাল মান্দ্রাজী (২৩) পাত্রখোলা চা বাগানের মৃত চা শ্রমিক পুশ মান্দ্রাজীর ছেলে। এদিকে গোপাল মান্দ্রাজীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা।

স্থানীয়রা জানান, বড় ভাই ববই মান্দ্রাজীর সাথে গোপাল মান্দ্রাজীর বেশ কিছুদিন যাবৎ ঝগড়া বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছিল।

রাতেই পুলিশ সুরতহাল তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (৬ জুন) সকালে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলি আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মুল রহস্য উদঘাটন হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com