মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজ গ্রেফতার

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজ গ্রেফতার আশুলিয়ার ত্রাস ও চিহিৃত অপরাধী গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজ (৬১) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান, র‌্যাব-৪ সদস্যরা।

গতকাল (২৬ ডিসেম্বর) রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

র‌্যাব জানায়, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় গেদুরাজ ও তার বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

তারা জমি দখল, চাঁদাবাজি এবং অসহায় ও দুস্থ গার্মেন্টস কর্মীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সম্ভ্রম হননের চেষ্টা করতো।

তাদের নামে আশুলিয়া থানায় ৩টি নারী ও শিশু নির্যাতন আইন, ১ টি মাদকসহ সন্ত্রাসী ও চাঁদাবাজির সর্বমোট ১০ টি মামলা চলমান রয়েছে।

এর মধ্যে গেদুরাজের বিরুদ্ধে ৬টি মামলা ও ৪টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ২৪ ডিসেম্বর রাতে আশুলিয়ার শ্রীপুর উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে গেদুরাজকে গ্রেফতার করা হয়।

গেদুরাজের রয়েছে আরো ছদ্মনাম। নাম গুলো হচ্ছে, যুবরাজ, আব্দুল আলিম ও দুধরাজ। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com