মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

টাঙ্গাইলে বাসাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় শাপলা বেগম(৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

আজ (২ জুন) বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।করটিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উমর ফারুক খান মানিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাপলা বেগম সদর উপজেলার ভাতকুড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। আহতরা হলেন- নিহত শাপলা বেগমের মেয়ে সাথী আক্তার(২৬) ও সদর উপজেলার ভাতকুড়া গ্রামের মোহুরি মিয়ার স্ত্রী তারাবানু বেগম(৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ট্রাকটি বাসাইলের দিকে যাচ্ছিল।

ট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে তাদের তিনজনকে ধাক্কা দেয়।ধাক্কা খেলে শাপলা বেগম বিদ্যুতের খুঁটির সাথে মাথায় আঘাত পান। এবং ঘটনা স্থলেই তিনি মারা যান। তারা তিনজন সড়কের পাশ দিয়েই হাটছিলেন। গুরুত্বর আহত অবস্থায় অপর দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনুগত ব্যবস্থা গ্রহন করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com