মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

আজ (৩১ মে) মঙ্গলবার বিকেলে কাশিনাথপুর বাজার এলাকায় এ অভিযান চালিয়ে পদ্মা হাসপাতাল কে ২০ হাজার টাকা, জামান হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা সর্ব মোট ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযাটি পরিচালনা করেন বেড়া উপজেলা প্রসাশনের সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না। এসময় কাশিনাথপুরে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সের মেয়াদ মেয়াদউত্তীর্ন হওয়ার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে (১লক্ষ ২০হাজার) টাকা জরিমানা করা হয়। অবিলম্বে লাইসেন্সর মেয়াদ বাড়ানোর জন্য পরামর্শ প্রদান করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বললেন বেড়া উপজেলা প্রকাশনের সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না।