সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

১৬টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাবনায় ১৬টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।গতকাল (৩০ মে) সোমবার  দিনব্যাপী পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখীসহ বিভিন্ন উপজেলা স্বাস্থবিভাগের একজন কর্মকর্তা প্রশাসনের মাধ্যমে অভিযানে নেতৃত্ব দেন।

সিলগালাকৃত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- পাবনার শালগাড়ীয়ার মায়ের আঁচল ডায়াগনস্টিক সেন্টার, টার্মিনাল মক্কা প্লাজার গ্লোরিয়াস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ফরিদপুরের লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বেড়ার নাটিয়াবাড়ি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফরিদপুরের তেতুলতলা মোড়ের কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার, চাটমোহরের জনতা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শহীদ মিথুন ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, সাঁথিয়ার আতাইকুলার মোহনা ডায়াগনস্টিক সেন্টার, সাঁথিয়ার হালিমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, বেড়ার হাসপাতালের সামনের সরকার ক্লিনিকও ডায়াগনস্টিক সেন্টার, বেড়ার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, সিএন্ডবি বাজারের বিল্লাল ডায়াগনস্টিক সেন্টার, দাশুড়িয়া সৃষ্টি ডায়াগনস্টিক সেন্টার।

এছাড়াও পাবনা শহরের আল শাফি হাসপাতালে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা, আটঘরিয়া ও চাটমোহরের সততা ও সেফা কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিবন্ধন করার জন্য তাদেরকে ১ মাস সময় দেওয়া হয়েছে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক পাবনার সিভিল সার্জন স্যারের নির্দেশে সাঁথিয়া উপজেলার তিনটি নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র না থাকলে কোথাও এমন প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধন ও নবায়নের মাধ্যমে সেবার মান নিশ্চিত করে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো তাদের সেবা কার্যক্রম শুরু করতে পারবে। পাবনার জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com