সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রদলকে দিয়ে বিএনপি দেশে অগ্নিসন্ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে : তথ্যমন্ত্রী 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে দিয়ে নৈরাজ্য করেছে। এ ছাড়া সারাদেশে ছাত্রদলকে লেলিয়ে দিয়ে দেশে আবারো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা করছে। দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির এই অপচেষ্টা প্রতিহত করা হবে।

শনিবার (২৮ মে) দুপুর ২টায় লালমনিরহাট সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি পল্টন অফিসে বসে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। অফিসে বসে বিদায় ঘণ্টার স্বপ্ন দেখতে দেখতে আজ তারা নিজেরাই জনবিচ্ছিন্ন। স্বপ্ন যে কেউ দেখতেই পারে কিন্তু দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো দেশ পদ্মা সেতু করতে পারবে না, যাতে বিশ্বব্যাংকসহ দাতাসংস্থা এগিয়ে না আসে সেজন্যও নানা ধরণের অপচেষ্টা চালিয়েছে। কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে দেখে জনগণ তাদেরকে ধিক্কার দিচ্ছে। এ কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল দিনে বলে এক কথা রাতে বলে আরেক। গয়েশ্বর বাবুও সকালে এক কথা বলে তো রাতে আরেক কথা।

তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশে ডেল্টা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সারাদেশকে ফিজিক্যালি উন্নত করার লক্ষে কাজ চলছে। সেই মহাপরিকল্পনায় তিস্তা নিয়েও পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com