সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে নতুন জাতের আমের সন্ধান

রাজশাহীর বাঘা উপজেলায় এবার নতুন জাতের এক আমের সন্ধান মিলেছে। উৎপত্তিস্থল বাঘা ও জেলা রাজশাহীর সঙ্গে মিলিয়ে কৃষি বিভাগ এই আমের নামকরণ করতে চাইছে ‘বাঘাশাহী’ হিসেবে। ইতিমধ্যে নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কৃষি বিভাগ।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেনের দাবি, দেশে উন্নত জাতের যেসব আম এখন আছে, তার চেয়েও মিষ্টতা বেশি বাঘাশাহীর। আছে নিজস্ব সুঘ্রাণও। মোজদার হোসেন এই আম সংগ্রহ করে গত বুধবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে উপহার দিয়েছেন। এসপি এই আমের প্রশংসা করেছেন।

বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাকের পারিবারিক বাগানে সম্প্রতি এই আমগাছের সন্ধান পেয়েছে কৃষি বিভাগ। পৌরসভার বলিহার মহল্লায় মেয়রের বাড়ি। সেখানেই চারটি গাছ আছে বাঘাশাহীর। গাছগুলোর বয়স ৩০ থেকে ৪০ বছর। মেয়রের পরিবার এত দিন গুটি জাত হিসেবেই এই আম খেয়ে আসছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিউল্লাহ সুলতান বলেন, আমটি আম্রপালি জাতের মতো দেখতে। কিন্তু একটি ক্ষীরশাপাতি আমের মতো সুমিষ্ট। নিজস্ব আলাদা ঘ্রাণও আছে। আমটিতে কোনো আঁশ নেই। আঁটিও ছোট। এটিকে ‘বাঘাশাহী’ নামে নতুন জাত হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বাঘা পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক জানান, গাছগুলো তাঁর বাবা লাগিয়েছিলেন। এলাকার আর কোথাও এ রকম আমগাছ নেই। এই আম তাঁরা গুটিজাত হিসেবেই জানতেন। আম খুব সুস্বাদু বলে তাঁরা গাছ কাটেননি। কৃষি বিভাগ এত দিনে খোঁজ পেয়ে জাতটির সম্প্রসারণ করতে চাইছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, বাঘায় আমের শত শত জাত আছে। এগুলো স্থানীয়ভাবে গুটি আম হিসেবেই পরিচিত। এগুলোর মধ্যেই পাওয়া গেল নতুন আমটি। বাঘার মেয়রের বাড়িতে পাওয়া আমটি স্বাদে-গন্ধে অনন্য। আগে আগে পাকে বলে বাজারে এর চাহিদাও থাকবে। তাই এটিকে জাত হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আম তাঁরা ‘বাঘাশাহী’ নামে সারা দেশে ছড়িয়ে দিতে চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com