সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

গোদাগাড়ীতে ভাতিজাদের হামলায় চাচা নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২৬ মে) বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে মারামারিতে ওয়াহেদ গুরুতর আহত হন।
পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হলে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ (৬০)। উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান।
ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com