মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্টানকে ১লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ন্যায্য দামে আটা ও ময়দা প্রাপ্তি নিশ্চিতে বাজার তদারকি ও অভিযা পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর কার্যলয় মৌলভীবাজার।

বৃহস্পতিবার (২৬ মে) শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, এহসান মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। র‌্যাব-৯ এর একটি টিমের সহায়তায় অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় আহাদুজ্জামানের দুইটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজারে অবস্থিত শাহ মোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সকল ব্যবসায়ীকে ন্যায্য দামে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করা জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com