বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে জব্দ তেল খোলা বাজারে ১১০ টাকা লিটার বিক্রির নির্দেশ

রাজশাহীর বাগমারা উপজেলায় তাহেরপুরে পুলিশের অভিযানে জব্দ ২৫ হাজার ৭৯৪ লিটার তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত-২ এর বিচারক মারুফ আল্লাম এই নির্দেশ দেন। আদালতের জিআরও মো. আজিম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত তেল আগামী ২৮ ও ২৯ মে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্থানীয় দুই ডিলারের মাধ্যমে এই তেল বিক্রি করতে হবে। ভোক্তা পর্যায়ে প্রতিলিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল নিতে পারবেন। প্রতিলিটার তেলের মূল্য ভোক্তা পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তেল বিক্রি কার্যক্রম তদারকি করবেন থানার একজন এসআই। এ ছাড়া প্রত্যেক ডিলার পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। তেলের বাড়তি মূল্য যেন আদায় না হয় সেটিও নিশ্চিত করবে পুলিশ। তেল বিক্রি শেষে আদালতে দ্রুত প্রতিবেদন দাখিল করবেন ওসি।

প্রসঙ্গত, গত ৯ মে রাতে বাগমারা উপজেলার তাহেরপুর বাজারপাড়া ও তেলিপাড়া এলাকার দুটি গুদাম থেকে ১৯ হাজার ২২৪ লিটার সয়াবিন এবং ৭ হাজার ৫০০ সরিষার তেল জব্দ করে জেলা পুলিশ।

এই ঘটনায় গ্রেপ্তার করা হয় সেখানকার তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০। তবে পালিয়ে যান মজুদকাণ্ডে যুক্ত স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম। তাদের দুজনের নামে ওই রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় বাগমারা থানায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com