শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

প্রেমিককে নিয়ে হোটেলে অবস্থান, স্ত্রীকে পুলিশে দিলেন স্বামী

স্বামীকে রেখে হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন স্ত্রী। কিন্তু তা মানতে পারেননি স্বামী। ঢাকা থেকে খুঁজতে এসে রাজশাহীর একটি আবাসিক হোটেলে গিয়ে হাতেনাতে স্ত্রীকে ধরে ফেলেন অন্য এক পুরুষের সঙ্গে। শুরু হয় তাদের মারামারি। স্থানীয় জনতার সঙ্গে ছুটে আসে পুলিশ। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাটি মঙ্গলবার দুপরের। রাজশাহীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালের।

মঙ্গলবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের আটক করা হয়। পরে স্বামী পুলিশ ডেকে তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করেন।

পুলিশ জানায়, ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন লালমনিরহাটের এক যুবক (৩৬)। তার স্ত্রী দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাহাদুরপুরের সারোয়ার কবীর ছোটনের (৩৫) সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। প্রায়ই বান্ধবীর বাড়িতে যাবার কথা বলে ছোটনের সঙ্গে সময় কাটাতেন তিনি। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দিত।

বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে ছোটনের সঙ্গে এসে ওই গৃহবধূ রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালে ওঠে। বিষয়টি জানতে পেরে ওই যুবক তার স্ত্রীকে খুঁজতে বের হয়। মঙ্গলবার দুপুরে হোটেল নাইসে এসে ওই যুবক তার স্ত্রী ও ছোটনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় শুরু হয় মারামারি। স্থানীয় জনতাও জমে যায়। পরে পুলিশ গিয়ে তাদের তিনজনকে থানায় নিয়ে আসে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ছোটন ও ওই গৃহবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ওই গৃহবধূর স্বামীকে ছেড়ে দেওয়া হয়েছে। গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করতে চান না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com