শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা আজম উদ্দিনের কচুয়ায় দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের প্রবীণ প্রবাসী, কমিউনিটি নেতা প্রবাসীদের আপনজন আজম উদ্দিন কিডনি জটিলায় দীর্ঘদিন ভুগছিলেন। ১৬ মে সোমবার বিকেল সাড়ে ছয়টায় নিউজার্সির হ্যাকেনসেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর আগেরদিন স্ট্রোক হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজম উদ্দিন স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলে অসংখ্য আত্মীয় স্বজন, অনুরাগী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৬৭ সাল থেকে নিউজার্সির প্যাটার্সনের বাসিন্দা ছিলেন আজম উদ্দিন। তাঁর মেয়ে শিপা উদ্দিন নিউজার্সির ফ্রানকলীন টাউনশিপের কাউন্সিলর। আজিম উদ্দিন মৌলভীবাজার কচুয়া পীরবাড়িতে জন্মগ্রহণ করেন। সম্ভ্রান্ত পীর পরিবারের সন্তান হিসেবে তিনি পরিচিত ছিলেন। নিউজার্সির প্যাটার্সনে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজম উদ্দিন।
মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ১৭ মে বুধবার প্যাটার্সনে নামাজা জানাজা শেষে মরদেহ তাঁর অন্তিম ইচ্ছে অনুযায়ী দেশে পাঠানো হয়। মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে আজ ২২মে রবিবার সকাল ১০ ঘটিকায় জানাজার নামাজ শেষে উনার বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় আমেরিকা থেকে উনার মরদেহের আসা উনার ছেলেরাসহ, আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন। দাফন শেষে উনার ছেলেরা নিজ হাতে এলাকার গরীব-দুঃখীদের চাউল ও আর্থিক সহায়তা প্রদান করেন।

এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিউনিটি লিডার আজম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল হক চৌধুরী হেলালসহ কমিউনিটির বিভিন্ন সংগঠন আজম উদ্দিনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com