মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

রাজনগরে আসামি নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এসআই নিহত, আহত ৭

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে থানায় ফেরার পথে পুলিশের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর থানায় কর্মরত এসআই সমিরন চন্দ্র দাশ নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টায় উপজেলার ফেন্সিগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত এসঅই সমিরন রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ এর বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন, এস শওকত মাসুদ ভূইয়া,এসআই সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া, কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ (ভ্যান) করে থানায় ফিরছিলেন। পথে পুলিশের পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। পরে দায়িত্বরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। অপর আহদের মধ্যে এস আই শতকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে ফেরার পথে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হয়। এ ঘটনায় চার পুলিশ ও তিন আসামী আহত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com