সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নাজিরগঞ্জ বাজারে মন্ডল মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

১৭ ই মে ( মঙ্গলবার) রাত আনুমানিক ১১ টায় নাজিরগঞ্জ বাজারের মন্ডল মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬ টি দোকান সম্পুর্ণ ভূস্মিভূত হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক ১১ টার দিকে স্থানীয় লোকজন তীব্র ধোয়া দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌছে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভূস্মিভুত হয় ০৬ টি দোকান।

অগ্নিকান্ড বিষয়ে নাজিরগঞ্জ বণিক সমিতির সাধারন সম্পাদক হালিম ফকির বলেন, ধারনা করা হচ্ছে বৈদতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন ৬টি দোকানে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানী’ রা হলেনঃ- খলিলের মুদি দোকান, সুজনের কসমেটিক্স, একটি হার্ডওয়ারের দোকান, মালেক খানের রড- সিমেন্টের দোকান, রেজাউল সরদারের কাপরের দোকান, গনেশ রবিদাশের একটি অত্যাধুনিক সেলুনের দোকান ও একটি বাসগৃহ।

এ সময় হালিম ফকির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানানোর পাশাপাশি বণিক সমিতির পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ দিকে ঘটনা স্থল পরিদর্শন করেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হান্নান।

এ বিষয়ে মুঠোফোনে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলি বলেন, আমি খবর পেয়েছি, অতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com