বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পাবনায় বেড়া দীর্ঘ পাঁচ দিন পর অপহরণকারী শিক্ষকের হাত থেকে এক স্কুলছাত্রী উদ্ধার

পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় বেড়া মডেল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমের পর নিখোঁজ ছাত্রী মায়া ও অভিযুক্ত হাসমতকে নরসিংদী জেলার পলাশ থানাধীন গুচ্ছ গ্রাম থেকে গতকাল ১৪ মে শনিবার বেড়া মডেল থানা পুলিশের এস আই মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হন।

এ সময় অভিযুক্ত হাসমত ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে। মোবাইল ট্যাকিং করে তাদের অবস্থান নির্ধারণ করতে পুলিশের অনেক কষ্ট করতে হয়। এ ঘটনায় হাসমত নামের এক লম্পট স্কুল শিক্ষককে গ্রেফতার করে অপহরণ মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি বেড়া উপজেলার বাটিয়াখড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

উল্লেখ্য, গত ৯ মে সোমবার মোছা. মায়া খাতুন নিখোঁজ হয়। জানা যায়, ঐ দিন স্কুলে প্রাইভেট পড়তে গেলে স্কুল ছুটির পরে আর বাড়ি ফিরে আসেনি। তার পর স্কুল ছাত্রী মায়ার বাবা মো. রফিকুল ইসলাম বেড়া মডেল থানায় সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং ৪২৭। খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েকে না পেয়ে মায়ার বাবা ওর সহপাঠীদের কাছে খোঁজ নিলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শিক্ষক হাসমতকে ফোন করেন। হাসমত তখন মায়া কে নিয়ে গিয়েছে বলে জানায়।

বিষয়টি বিভিন্ন সংবাদকর্মী অনলাইনে নিউজ প্রকাশ করে। ভিকটিমকে উদ্ধারের বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশে বেড়া থানা পুলিশ ঢাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com