শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

কমলগঞ্জে ভোজ্যতেলের দোকানে ভোক্তার অভিযান, ৫প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনর বাজারে ভোজ্যতেল সয়াবিনের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় শমসেরনগর বাজার, ভেতরবাজার, হামিদ এন্ড কালাম সিটি সেন্টার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেট্রিক্সকে ৫ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত একে শপিংমলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমসেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসফি ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ভোক্তা আইনে জরিমানার ২৫ভাগ অভিযোগকারীকে প্রদান করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্টানকে মোট ১০হাজার ৫০০টাকা জরিমানা ও জরিমানার অর্ত তাৎক্ষনিক আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com