শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

বেপরোয়া বাস ভেঙ্গে দিলো কনস্টেবলের স্বপ্ন

শনিবার ঘুমাতে ঘুমাতে রাত ২ টা পেরিয়ে যায়। রাত ৪ টার দিকে আচমকা ঘুম ভাংগে এস আই ইফতেখারের ফোনকলে। ওপাশ থেকে ফোনে হাউমাউ করে কান্না করছে ইফতেখার ।কান্নার মাঝখানে শুধু এটুকু বুঝতে পারছিলাম আমাদের রাত্রিকালীন টহল টীমের বড় বিপদ হয়েছে। ঘুম থেকে দ্রæত উঠে কোনরকমে ইউনিফর্ম গায়ে চাপিয়ে ছুটে যাই এস আই বাশারকে নিয়ে শেরপুর গোল চত্বরে। ওখানে পৌছে এক দুঃস্বপ্নের ভয়াবহ চিত্র দেখতে পাই। দুমরে মুচরে যাওয়া ময়মনসিংহ – সিলেটগামী বাসের পড়ে থাকার দৃশ্য। এ দৃশ্য দেখে মনের ভিতর মোচড় দিয়ে উঠে। ওখানে যাবার একটু আগেই আহত সকলকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরপর দ্রুত চলে যাই সিলেট হাসপাতালে। যাবার সময়টুকুতে বারবার মনে মনে কামনা করছিলাম আল্লাহ যেন খুব খারাপ কোন কিছু না দেখতে হয়! কিন্তু বিধি বাম! ততোক্ষনে না ফেরার দেশে চলে গেছে আমাদের জেলা পুলিশ মৌলভীবাজার পরিবারের (কনস্টেবল) স্নেহের ছোট ভাই কন্সটেবল রাগিব আলী! মাত্র তিন বছর হলো তার চাকরী জীবন। কতো স্বপ্ন নিয়েই না ভাইটি আমার পুলিশে জয়েন করেছিলো ! ঘাতক বাস ড্রাইভার সম্পূর্ণ উলটো পথে গিয়ে বেপরোয়া চালিয়ে সরাসরি গোল চত্বরের রেলিং ভেংগে টহল ডিউটিরত পুলিশ ভাইদের উপর তুলে দেয়! গুরুতর আহত হন কন্সটেবল রাগিব, কন্সটেবল কামরান, কন্সটেবল আনিস। এছাড়া বাসের শিশু, নারী ,পুরুষসহ আরও অনেকে গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রাগিবকে হারিয়ে আজ সারাদিন হাসপাতালকে পৃথিবীর নিষ্ঠুরতম স্থান মনে হয়েছে। গুরুতর আহত কন্সটেবল কামরান ,আনিস এখন লড়াই করছে হাসপাতালের বেডে। তোমাদের জন্য গর্বিত আমরা।দায়িত্ব পালন করতে করতে শহীদ হলে প্রিয় রাগিব।আল্লাহ যেন আমার ভাইটিকে জান্নাতুল ফিরদউসের বাগিচায় স্থান করে দেন।আহতদেরকে আল্লাহ দ্রæত সুস্থতা দান করুন এই দোয়া করছি। নিহত/আহতদের মা বাবা, স্বজনদের এই শোক সইবার শক্তি দান করুন হে রব্বুল আলামিন।

লেখক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মৌলভীবাজার মোঃ জিয়াউর রহমান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com