শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর বেলপুকুর এলাকায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করে। পরে সিআইডির একটি টিম সুরাতহাল তৈরীর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত কলেজছাত্রের নাম হাসিবুর রহমান সাগর (১৯)। সে বেলপুকুরিয়া গ্রামের সাহাদ আলীর ছেলে। সাগর বেলপুকুরিয়া আইডিয়ার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
নিহত সাগরের পিতা সাহাদ আলী জানান, ঈদের পরের দিন বুধবার সাগর বন্ধুদের সঙ্গে নাটোরের লালপুরের গ্রীণ ভ্যালী পার্কে বেড়াতে যায়। বিকেলে সে আড়িতে আসে। সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলপুকুরিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়।
বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করে। পরে বেলপুকুর থানা পুলিশ ও সিআইডির একটি টিম লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরী ও আলামত সংগ্রহ করে। এর পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ওসি বলেন, লাশের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, একদিন আগেই সাগরকে অন্য কোথায় মেরে লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com