শনিবার, ১১ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ৯০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ৯০ ব্যাচের বন্ধুদের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মে ‘২২)  ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত, সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাগরপুরের বন্ধুদের আয়োজনে এ সময় টাঙ্গাইল হতে বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়, উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে সকল বন্ধু তাদের বাল্য জীবনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে সকলেই গর্বিত মনে করে।
এ অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আলোচনায় যোগ দেন, ওয়ালটন বাংলাদেশের পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিনের জ্যেষ্ঠ সন্তান জনাব জাহিদ হাসান, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ, এ সময় অন্যান্য বন্ধুদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপসচিব, মেডিকেল অফিসার, প্রফেসর, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সৈনিক ও বিভিন্ন দলীয় নেতা ও কর্মীগন।
 বন্ধুদের বক্তব্যে অনেকে আবেগে আপ্লুত হয়ে জানায়, আমাদের সকলেরই বয়স ৫০ ঊর্ধ্বে। আমরা অনেকেই চাকুরী জীবন শেষে অবসরে এসেছি এবং আসবো, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে হৃদ্রতা বজায় সহ সহানুভূতি, সম্প্রীতির বন্ধন রক্ষার্থে এ আয়োজনকে স্বাগত জানানো হয়।
এ আয়োজনকে সফল ও সার্থক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পক্ষে কাজ করেন প্রফেসর আব্দুস সালাম, মো. শওকত মাস্টার, মো. আমজাদ হোসেন রতন, মো. তাজুল ইসলাম তাজ সহ অনেকেই।
 উল্লেখ্য নাগরপুরে এ বন্ধুদের আয়োজন দীর্ঘ চার বছর যাবৎ হয়ে আসছে এবং প্রতিমাসেই আলোচনা সভার ব্যবস্থা করে আসছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com