বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টাঙ্গাইলের সখীপুরে আ.লীগ নেতাকে পেটাল যুবলীগ নেতা

টাঙ্গাইলের সখীপুরে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে যুবলীগ নেতা।মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পিটুনির শিকার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন ওই রাতেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলাকারী সানোয়ার হোসেন শরীফ ওই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ আওয়ামীলীগ নেতা কামাল হোসেনকে ডেকে নিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন।
এ সময় টাকা দিতে অস্বীকার করায় সানোয়ারসহ আরও ৪/৫ জন মিলে কামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এতে তাঁর নাক ও মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে । পরে স্থানীয় লোকজন কান্না শুনে দৌড়ে এসে কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল (২৭ এপ্রিল) বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন,ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বসে কথা বলে মামলা করা হবে।
জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত যুবলীগ নেতা সানোয়ার হোসেন শরীফ বলেন, টাকা দা‌বি করার বিষয়‌টি সত্য নয়, আমা‌দের ম‌ধ্যে যা কিছু হ‌য়ে‌ছে তা দুপ‌ক্ষের মধ্যে কথা ব‌লে মীমাংসা করে নিয়েছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, টাকা ভাগাভাগির বিষয় নিয়ে একটু হাতাহাতি হয়েছে। বিষয়টি তেমন কিছুই না, সামান্য ঘটনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com