বুধবার, ২২ Jul ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে এস আই দায়ের কোপের আঘাতে গুরুতর আহত

নরসিংদীর রায়পুরায় এক ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে দায়ের কোপের আঘাতে গুরুতর আহত হয়েছে রায়পুরা থানার এক পুলিশ সদস্য।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল) বিকেলে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদসের নাম মো. আরিফ । তিনি রায়পুরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি রায়পুরার জাহাঙ্গীরনগর এলাকার স্বপন মিয়া ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্বপন মিয়া স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। মঙ্গলবার বিকেলে তাকে ধরতে রায়পুরা থানার উপ পরিদর্শক আরিফের নেতৃত্বে একদল পুলিশ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো দায়ের কোপে উপ-পরিদর্শক মো. আরিফ আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা আছে । আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত পুলিশ সদস্য আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান,পুলিশ সদস্যের মাথায় কোপ লেগেছে। তার চিকিৎসা চলছে। অন্যদিকে, স্বপন ডাকাত ওয়ারেন্টভুক্ত আসামি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com