বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের বাসাইলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল আরও ৩০ পরিবার

দেশের ভূমিহীণ ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর যুহান্তকারি পদক্ষেপে নিজেদের কল্পনার স্বপ্নের ঠিকানা পেলো । মুজিববর্ষ উপলক্ষে আসন্ন ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এবার টাঙ্গাইলের বাসাইলে মাথা গোঁজার ঠাঁই ঘর পাচ্ছেন ৩০ পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ঘর ও জমির কাগজ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে বাসাইল উপজেলা প্রশাসন।
ঈদুল ফিতরের উপহার হিসেবে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৩০ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই ও তাদের স্বপ্নের ঠিকানা। মঙ্গলবার (২৬ এপ্রিল) অসহায়, ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি অলিদ ইসলাম, পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, টিএইচও ডা.শার্লী হামিদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারন সম্পাদক মির্জা রাজিক,বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামসহ সাংবাদিক বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্বপ্নের ঠিকানা প্রাপ্ত সুবিধাভোগিরা।
সুবিধাভোগিরা ঈদ উপহার হিসেবে তাদের মোথা গোঁজার ঠাই ও একটি নির্দিষ্ট ঠিকানা পেয়ে মহা খুসি। খুসিতে তারা আনন্দ অশ্রু বিসর্জনের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তারা বলেন, “আগে ঈদের সময় ফিতরা উঠাইতাম। বড়জোর দুধ, সেমাই, চিনি, শাড়ি-লুঙ্গি উপহার পেতাম। এ বছর প্রধান মন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁঈসহ উপহার দিলেন একটি স্বপ্নের ঠিকানা। এ কাজের মাধ্যমে এটাই প্রমাণ হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করেছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com