শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

ছুরিকাঘাতে নিহত

নরসিংদীর পলাশে বোনকে মারধর করার প্রতিবাদ করায় ভাগিনার ছুরিকাঘাতে মামা আতাউর রহমান (৩৮) মারা যায়। ভাগিনার ছুরির আঘাতে গুরুতর আহত হওয়ার সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার রাতে আতাউর রহমান নিহত হয়েছে। সোমবার (২৫শে এপ্রিল) নিহত আতাউর রহমান লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকালে নরসিংদী জেলা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের আলীনগর গ্রামের কবির শেখের ছেলে নিয়ন শেখ (২৪) নামের এক যুবক পারিবারিক কলহের জেরে তার মা সেফালি বেগমকে মারধর করে। খবর পেয়ে একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও সেফালি বেগমের আপন ছোট ভাই আতাউর রহমান তার বোন সেফালি বেগমকে মারধর করার প্রতিবাদ করে। এসময় নিয়ন শেখ আরও ক্ষিপ্ত হয়ে তার মামা আতাউর রহমানকে ছুরি দিয়ে আঘাত করে সাথে সাথে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ছুরিকাঘাতে জখম আতাউর রহমানকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আতাউর রহমানকে চিকিৎসা করানো হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে আতাউর রহমান মারা যায়।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ভাগিনার ছুরির আঘাতে মামা আতাউর রহমান জখম হওয়ার ঘটনাটি আগে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। রোববার রাত ১২টার দিকে নিহত আতাউর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পাশাপাশি ঘাতক নিয়ন শেখও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com