বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

মৌলভীবাজারে নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারে শেষ হলো নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

জেলার বিভিন্ন থানায় কর্মরত কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের পাঁচদিন ব্যাপী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের প্রশিক্ষণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরন করা হয়।

সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম ও প্রশিক্ষক প্রশিক্ষনার্থীবৃন্দ।

নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ১০ জন সাব ইন্সপেক্টর, ১১ এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও ১৯ জন কনস্টেবলসহ মোট ৪০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক প্রশিক্ষণ সম্পর্কে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি স্যারের নির্দেশে দেশের প্রতিটি থানায় এই বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। থানায় আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সহজে প্রয়োজনীয় সেবা পান সেই লক্ষ্যে জেলার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com