সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মৌলভীবাজারে বিশুদ্ধ খাদ্য আদালত উদ্বোধন

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক “বিশুদ্ধ খাদ্য আদালত” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২০এপ্রিল ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মুহম্মদ আলী আহসান নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর অধীন “বিশুদ্ধ খাদ্য আদালত”  শুভ উদ্বোধন করেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নিসা খানম,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম. মিজবাহ উর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি এ, এস, এম আজাদুর রহমান আজাদ, বিজ্ঞ সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক  দীপঙ্কর ব্রহ্মচারী, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া।

উদ্ধোধন শেষে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান নির্দেশনায় মৌলভীবাজার জেলার মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে “বিশুদ্ধ খাদ্য আদালত” অভিযান পরিচালনা করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ জগলুল হক।

“বিশুদ্ধ খাদ্য আদালত” পরিচালনায় সহযোগীতা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  এম. মিজবাহ উর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, জেলা পুলিশ প্রশাসন ও আদালতের কতেক কর্মচারী। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রনে “বিশুদ্ধ খাদ্য আদালত” নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com