মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে বিভিন্ন অনিয়ম পেয়েছে দুদক

মৌলভীবাজারের পাসপোর্ট অফিসে অনিয়মের খবর পেয়ে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
গতকাল (১৯ এপ্রিল) মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়নি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।
অভিযান পরিচালনাকালে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের মোবাইল ফোন এর কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপের কল লিস্ট ও মেসেজ এর অডিও রেকর্ড পর্যালােচনা করা হয়। মেসেজ ও রেকর্ড পর্যালােচনা একজন একাউন্টেন্ট ও চারজন আনসার সদস্যের মােবাইলে বহিরাগতদের সাথে যােগাযােগ ও টাকা লেনদেনের মেসেজ ও কল রেকর্ড পাওয়া যায়।
অভিযান পরিচালনাকালে পাসপোর্ট অফিসে প্রবেশমুখে আনসার সদস্য হানিফের নিকট একজন সেবা গ্রহীতার রেকর্ডপত্র পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযানে পাসপোর্ট অফিসের কর্মচারী ও আনসার সদস্যদের সাথে বহিরাগতদের যােগাযােগ ও টাকা লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম রয়েছে মর্মে প্রতিয়মান হয়। দায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তরিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com