শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

শরীরের যে ৫ স্থান পরিষ্কার না করলেই বিপদ

শরীর পরিষ্কার রাখতে প্রতিদিনই সবাই গোসল করেন। তবে জানেন কি, গোসল করলেও শরীরের কয়েকটি স্থান পরিষ্কার না করার ভুলে আপনি বিপদেও পড়তে পারেন। কারণ শরীরের বিভিন্ন স্থানে জীবাণু বাসা বাঁধতে পারে।

সেসব স্থান পরিষ্কার না করলে সংক্রমণ ঘটতে পারে। তাই সুরক্ষিত থাকতে শরীরের প্রতিটি অঙ্গ ঠিক পদ্ধতিতে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। জেনে নিন তেমনই গুরুত্বপূর্ণ ৫ স্থান সম্পর্কে-

>> শ্যাম্পু করা ছাড়া কানের পেছনের অংশ ভালো করে পরিষ্কার করা হয় না। জানেন কি, কানের এই অংশে সেবাশিয়াস গ্রন্থিগুলো অবস্থিত। আর এটিই ব্যাকটেরিয়া ও জীবাণু জন্ম নেওয়ার উপযুক্ত জায়গা।

তাই সংক্রমণ এড়াতে প্রতিদিন কানের পেছনের অংশ পরিষ্কার রাখা প্রয়োজন। তুলো ভিজিয়ে কানের পেছনে বুলিয়ে পরিষ্কার করতে পারেন।

>> অনেকেই নিয়মিত নাভির যত্ন নেন না। আর নিয়মিত পরিষ্কার না করলে নাভির খাঁজে ব্যাকটেরিয়া ময়লা জমার ঝুঁকি বেশি থাকে। আবার দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে ব্যাকটেরিয়া জমাট বেঁধে বাজে দুর্গন্ধও বের হতে পারে।

>> সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলেও অনেক সময়ে নখে ময়লা থেকেই যায়। আর নখের ভেতরে জমে থাকা ময়লা খাবারের মধ্যে দিয়ে পেটে চলে যায়। এর ফলে পেটের বিভিন্ন গোলমাল, বমি এমনকি ডায়রিয়ার সমস্যাও হতে পারে।

>> দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত জিহ্বা পরিষ্কার করা প্রয়োজন। কারণ জিহ্বায় থাকা ব্যাকটেরিয়া সহজে ধ্বংস হয় না। ফলে জিহ্বা নিয়মিত আলাদা গুরুত্ব দিয়ে জিভ পরিষ্কার করা জরুরি।

>> অনেকেই পায়ের যত্ন নেন না। বিশেষ করে আঙুলের খাঁজে খাঁজে সবচেয়ে বেশি ময়লা জমে। পরিষ্কার না করলে ময়লা ও ব্যাকটেরিয়া জমে সেখানে।

ফলে সেখানে র‌্যাশ, ঘা ও চামড়া ওঠার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকার ফলে দুর্গন্ধও হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com