রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মৌলভীবাজারের রাজনগরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্বহত্যা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সিমলা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত সিমলা আক্তার উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের আওলাদ মিয়ার মেয়ে। গতকাল (৭ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার সুপ্রাকান্দি গ্রামে এই ঘটনা। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চিরকুটে লিখে গেছে সে কি কারণে আত্বহত্যা করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিমলা কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। পাশে ফতেপুর ইউনিয়নের জোড়াপুর গ্রামে নানার বাড়িতে থেকে তিনি লেখাপড়া করতো। মাসখানেক আগে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে বিদ্যালয়ে আনা-নেয়ার জন্য ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী নামে এক সিএনজি অটোরিকশা চালককে ভাড়ায় রাখা হয়।

সম্প্রতি ওই অটোরিকশা চালক ও সিমলার সম্পর্ক নিয়ে এলাকার মানুষের মুখে নানা কথা ছড়িয়ে পড়ে। গতকাল (৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। স্বজনরা সিমলাকে উদ্ধার মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com