শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪ নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়াপাড়া ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারসহ, গ্রেপ্তার ১ নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিন চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের শিখন ঘাটতি পূরণে ‘পাঠমিতা’র শিক্ষা কার্যক্রম চট্টগ্রামের মুসলিমাবাদ ঘাট থেকে দুই জেলের মরদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ড পূর্ব জোনের নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২

অ্যান্ড্রয়েড ফোনে আর থাকবে না সিম স্লট

দিন যতই যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। তাই তো সব প্রযুক্তি পণ্যেই এর ছাপ লক্ষ করা যাচ্ছে। কিছুদিন আগেই আইফোন নিয়ে একটি কানাঘুষা শোনা যাচ্ছিল যে, অ্যাপলের আসন্ন আইফোন ১৫ তে থাকবে না কোনো সিম স্লট। সেই পথেই এবার হাঁটলো গুগল।

গুগলের অ্যান্ড্রয়েট ফোনে আসছে এই বিশেষ সুবিধা। তাদের অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হতে পারে সেই বিশেষ প্রযুক্তি। এর মাধ্যমে ফোনে আর সিম কার্ডের প্রয়োজন হবে না। নতুন এই পদ্ধতির নাম হলো মাল্টিপল এনাবেল প্রোফাইল।

এই নতুন পদ্ধতি মাল্টিপল এনাবেল প্রোফাইলের মাধ্যমে একটি ই-সিমে দু’টি টেলি অপারেটর সংস্থার সংযোগ ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীকে একটি সিমে দুটি নম্বর ব্যবহারের সুবিধাও দিচ্ছে গুগল।

একটি রিপোর্ট অনুযায়ী, গুগল ২০২০ সাল থেকেই এই নিয়ে কাজ শুরু করেছে। এতে ফোনের মধ্যে সিমের জন্য নির্দিষ্ট জায়গা কম লাগবে। সেই জায়গা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলেই আশা।

এখন ই-সিমের ক্ষেত্রে একবারে শুধু একটি প্রোফাইল সক্রিয় করা যায়। তাই ডুয়াল সিম কার্ডের জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন পড়ে। গুগলের নতুন মাল্টিপল এনাবেল প্রোফাইল সিস্টেমের মাধ্যমে আর দরকার হবে না দ্বিতীয় সিমের।

গুগলের এই নতুন ফিচার চালু হলে ফোনের জায়গা অনেকটাই বেঁচে যাবে। ধারণা করা হচ্ছে এর ফলে স্মার্টফোন উৎপাদকরা বড় ব্যাটারির ব্যবস্থা করতে পারেন অথবা মেমোরি চিপের জন্য ব্যবহার করা হতে পারে অতিরিক্ত স্লট কিংবা অন্য কোনো ফিচার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com