সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

গরমে হঠাৎ প্রেসার লো হলে দ্রুত যা করবেন

রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা হঠাৎই অত্যধিক কমে যাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকেই লো প্রেসারে ভুগে থাকেন। এক্ষেত্রে হঠাৎ ব্লাড প্রেসার কমে যায়। ফলে রোগী চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরা কিংবা অজ্ঞানও হয়ে যেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রেসার বেশি থাকার সমস্যাই দেখা যায়। তবে কারো কারো ক্ষেত্রে লো প্রেসারও মারাত্মক বিপদের কারণ হতে পারে। গরমে এই সমস্যা বেশি দেখা যায়। এই বিষয়টিকে হেলাফেলা করলে হতে পারে হিট স্ট্রোক, কিডনি বিকল হওয়ার মতো সমস্যাও।

গরমেও রাস্তার যানজট ঠেলে অফিসে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ প্রেসার লো হয়ে যাওয়া অস্বাভাবিক হয়। তবে এমন পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত কয়েকটি কৌশল অবলম্বন করুন। নাহলে বিপদ বাড়তে পারে। জেনে নিন এসময় দ্রুত যা করবেন-

> কিছুটা লবণ পানি খেতে পারেন। এতে আপনার শরীরের সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ফলে উপরে উঠবে রক্তচাপ।

> শুধু পানিও খেতে পারেন। প্রচুর পানি পান করুন। এতেও অনেকটা আরাম মিলতে পারে হঠাৎ রক্তচাপ কমতে থাকলে।

> অল্প অল্প করে খাবার খেতে থাকুন। বেশিক্ষণ খালি পেটে থাকলেও প্রেসার লো হতে পারে।

> রক্তচাপ কমতে থাকলে এক জায়গায় বসুন কিছুক্ষণ। অতি দ্রুত নড়াচড়া করার চেষ্টা করবেন না। এতে মাথা ঘোরা, গা গোলানো, মাথা ঝিমঝিম করা বেড়ে যেতে পারে। এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

> পা মুড়ে, একটি পায়ের উপর আর একটি তুলে বসলে অনেক সময়ে রক্তচাপ বাড়ে। হঠাৎ রক্তচাপ পড়তে শুরু করলে এই পদ্ধতি কাজে লাগতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com