বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

ভারতে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত

ভারতের মুম্বাইয়ে একজনের দেহে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত হয়েছে। তবে এ খবরকে অস্বীকার করেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। সেখানে এক নারীর দেহে এ ধরনটি শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হলো।

এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৫০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকা ফেরত ওই করোনা আক্রান্ত নারীর নমুনা ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সে (এনআইবিএমজি) পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, আদৌ ওমিক্রনের নতুন রূপ ‘এক্সই’ ভারতে প্রবেশ করেছে কি না।

যদিও ভাইরাস বিশেষজ্ঞরা জানান, চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডে ‘এক্সই’ রূপের প্রথম সন্ধান মেলার পর তা একাধিক দেশে ছড়িয়ে পড়ে।জানা গেছে, এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন।

সেই ওমিক্রনের মধ্যে আবার এত দিন ‘বিএ.২’ উপ-ধরন বেশি সংক্রমক বলে জানা গিয়েছিল। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ‘এক্সই’ ‘বিএ.২’ উপ-ধরনের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি সংক্রামক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্রামক রোগ বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, করোনাভাইরাসের ওমিক্রন রূপের অন্তর্গত ‘বিএ.১’ ও ‘বিএ.২’ উপ-ধরন দু’টির সংমিশ্রণের পর ‘এক্সই’ উপ-ধরন তৈরি হয়েছে।

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞরা বলছেন, এই রূপ ওমিক্রনের ‘বিএ.২’ রূপের চেয়েও কিছুটা বেশি সংক্রামক। কিন্তু এটিতে মৃত্যু ঝুঁকি যে বেশি, এমনটা বলার সময় আসেনি। তবে প্রাথমিকভাবে গবেষকরা মনে করছেন, ‘এক্সই’ রূপের মৃত্যু ঝুঁকি তুলনামূলকভাবে কম হওয়ারই সম্ভাবনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com