শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

শ্রীমঙ্গলে  চা শ্রমিক সন্তানদের মাঝে ‘শিক্ষাবৃত্তি ২০২১’ হস্তান্তর

দেশের চা বাগানসমূহের শ্রমিক সন্তানদের “বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট”  এর ফান্ড থেকে   প্রায় সাড়ে এগারো লাখ টাকার ‘শিক্ষাবৃত্তি ২০২১’ দিচ্ছে বাংলাদেশ চা বোর্ড। যার আওতায়  বৃত্তি পাবে প্রায় দুই হাজার মেধাবী শিক্ষার্থী।

এরই অংশ হিসেবে আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছবি রানী দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের মহাব্যবস্থাপক জি. এম. শিবলী, সাংবাদিক বিকুল চক্রবর্তী, পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ।

এছাড়াও ভাড়াউড়া বাগানের পঞ্চায়েত সভাপতি, বিদ্যালয়ের শিক্ষকগণ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক জানান, ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সানুগ্রহ অনুদানের প্রেক্ষিতে চা বাগানের শ্রমিক পোষ্যদের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট গঠিত হয়। ট্রাস্ট গঠনের শুরু থেকে এখন পর্যন্ত ২৬ হাজারের অধিক শ্রমিক সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com