শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গলে ভোক্তা আইন অমান্যের দায়ে ৪ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুর আড়ৎ, ফার্মেসী, ফিড ও বিভিন্ন কৃষি পণ্য বিতানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। অভিযানে কৃষি পণ্য, কাচাঁমালের আড়ৎ, ফার্মেসী ও ফিডের দোকানসহ ৪ টি প্রতিষ্টানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (৪ এপ্রিল) সোমবার  সকাল থেকে শ্রীমঙ্গলের বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

ও্যাব-৯ এর একটি টিমের সহায়তায় শ্রীমঙ্গলের নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও তরমুজের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফার্মেসীসহ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে অতিরিক্ত দামে লেবু বিক্রয় করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মেসার্স আফরোজা বাণিজ্যনালয়কে ১০ হাজার টাকা, পান্না লাল কৃষি বিতানকে ৪ হাজার টাকা, মাসুম খান ফিড ষ্টোরকে ২ হাজার টাকা, সুমা ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এচাড়াও ভোক্তা অধিকারে সহকারী পরিচালক ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসায় পরিচালনা করা জন্য অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com