সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

এবার রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা

রাশিয়ার বেলগোরদে জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। যদি এ ঘটনা সত্য হয় তাহলে এটাই হবে রাশিয়ার মাটিতে ইউক্রেনের প্রথম হামলা।আজ (১ এপ্রিল) শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রাশিয়ার পূর্বাঞ্চলের শহর বেলগোরদে একটি জ্বালানি ডিপোতে দুইটি হেলিকপ্টারের মাধ্যমে বোমাবর্ষণ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।কথিত হামলার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

এরপর ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে আগুণ ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, হামলার জায়গাটি ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে।

এদিকে ইউক্রেনে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়ার তেলের ডিপোতে হামলা হয়েছে কি হয়নি সে ব্যাপারে আমি নিশ্চিত নই। কারণ সামরিক সব তথ্য আমার কাছে নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে মঙ্গলবার  শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা। মস্কোর ধারাবাহিক হামলায় এখনো ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী। তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে। জানা গেছে, এরই মধ্যে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com