বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

নাগরপুরে ৩৫০ পরিবারে টিসিবি’র পণ্য বিতরণ।

টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদ থেকে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। প্রায় ৩৫০ পরিবারের মাঝে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।

সোমবার (২৮ মার্চ) বাবনাপাড়া ২ নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নিজে উপস্থিত থেকে নিজস্ব তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি’র পণ্য বিতরণ করেছে।

টিসিবি’র পণ্য বিতরণ প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্য বিক্রি চলছে। আমরা সুষ্ঠ সুন্দর ভাবে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে টিসিবি’র পণ্য বিতরণ করছি। পর্যায়ক্রমে নাগরপুরের সকল ওয়ার্ডে এই পণ্য বিতরণ করা হবে।

এদিকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম তদারকিতে সরাসরি উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রহম আলী সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দরা।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় ১৬ হাজার ৪২৯ পরিবার দুই ধাপে ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com