বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বিশ্বরঙে জুটি বাঁধলেন নিরব-দীঘি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে এরই মধ্যে নানা আয়োজন শুরু হয়ে গেছে। এই উৎসবকে কেন্দ্র করে নাটক, মিউজিক ভিডিও, ফ্যাশন ভিডিওসহ ফ্যাশন হাউজগুলোর বিভিন্ন ফটোশুটে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় সব তারকারাও।

তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’- এর ফটোশুটে প্রথমবারের মত জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব এবং এক সময়ের আলোচিত শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া দীঘি।

এই প্রথম নিরবের সাথে কাজ করতে পারায় ভীষণ উচ্ছ্বসিত দীঘি। তিনি বলেন, ‘প্রথমবার ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’- এর জন্য শুট করলাম। বিপ্লব সাহা দাদা অনেক ভালো মানুষ। আমরা খুব মজা করে কাজটি করেছি। এই প্রথম নিরব ভাইয়ার সঙ্গেও কাজ করা হলো। খুব দারুণ অভিজ্ঞতা। আশা করছি আমরা জুটি হয়ে আরও অনেক কাজ করবো।’

অন্যদিকে চিত্রনায়ক নিরব বলেন, ‘আমি বিশ্বরঙ পরিবারেরই একজন। এর কর্ণধার বিপ্লব সাহা দাদার সকল কাজেই আমি থাকার চেষ্টা করি। দীঘির সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা হলো। সবমিলিয়ে একটা ধামাকার মতো লাগছে।’

দেশনন্দিত ফ্যাশন ডিজাইনার এবং ‘বিশ্বরঙ’- এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘নিরব এবং দীঘিকে এক ফ্রেমে আনার প্রথম কাজটি করতে পেরে ভালো লাগছে। নিরব তার ক্যারিয়ারের প্রথম থেকেই বিশ্বরঙ এর সাথে সম্পৃক্ত এবং বলতে গেলে বিশ্বরঙ এর হাত ধরেই মিডিয়াতে পথ চলা শুরু। দীঘিকেও সঙ্গে পেয়ে ভালো লাগছে।’শিগগিরই ‘বিশ্বরঙ’- এর পোশাকে বৈশাখী সাজে হাজির হবেন নিরব-দীঘি। সেগুলো দেখা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com