বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

বিশ্বকাপে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল। মাত্র ৪ রানের জন্য হয়নি। তবে টানা দুই ম্যাচে দুর্দান্ত খেলার পর ভারতের বিপক্ষে এসে বড় হার দেখলো বাংলাদেশের মেয়েরা।

 

আজ (মঙ্গলবার) হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের ৭ উইকেটে ২২৯ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানার দল।

সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

 

কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

 

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।

 

২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও ৩৫ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গেলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীদের।

ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়েন সালমা খাতুন আর লতা মন্ডল। সালমা ৩৫ বলে ৩২ আর লতা ৪৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। শেষদিকে রিতু মনির ১৬ আর জাহানারা আলমের অপরাজিত ১১ রানে কোনোমতে ১১৯ পর্যন্ত যেতে পেরেছে টাইগ্রেসরা।

 

ভারতের স্নেহা রানা ৩০ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার ঝুলন গোস্বামী আর পূজা ভাস্ত্রাকারের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com