বুধবার, ২২ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চীনে ১৩২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন।

তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, প্লেনটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com